২০ রমজানের মধ্যে বকেয়া-বোনাস পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের

৫ ঘন্টা আগে
দেশের পোশাক শ্রমিকরা ২০ রমজানের মধ্যে এক মাসের সমপরিমাণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ এই দাবি জানায় গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সংগঠন।

 

এ সময় শ্রমিক নেতারা বলেন, দেশের বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের কয়েকমাসের বেতন বকেয়া রয়েছে। বেতন চাইলে তাদের চাকুরিচ্যুত করা হচ্ছে। মালিকেদের এমন প্রহসন বন্ধ করতে হবে।

 

সমাবেশে আগামী ২০ রমজানের মধ্যে নিজেদের বকেয়া বেতন পরিশোধসহ বোনাসের দাবি জানান শ্রমিকরা।

 

আরও পড়ুন: চাহিদা বেড়েছে পিরোজপুরের কেমিক্যাল মুক্ত মুড়ির, যাচ্ছে ঢাকাসহ সারা দেশে

 

গার্মেন্টস শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এম আকাশ বলেন, ‘সরকার মালিকদের বন্ধু হবে না ৪০ লাখ শ্রমিকদের বন্ধু হবে সেই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন