২০ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

২ সপ্তাহ আগে
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি

 

১৪৩৭ - স্কটিশ নগরী ব্যর্থ হয়।
 

১২৫৮ - মোঙ্গল সেনাপতি হালাকু খাঁর হাতে বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ পরিবার ও অমাত্যবর্গসহ নিহত হন।
 

১৫০৩ - পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কান্নানো বন্দর থেকে আফ্রিকায় মোজাম্বিকের উদ্দেশে যাত্রা করেন।

 

আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ
 

১৮০৯ - সায়াগোসার যুদ্ধে ফরাসিদের কাছে স্পেনীয়রা পরাজিত হয়।
 

১৮১১ - অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।
 

১৮৩৫ - কলকাতা মেডিকেল কলেজে প্রথম ক্লাস শুরু হয়।
 

১৮৬৮ - বাংলা সাপ্তাহিক হিসেবে অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশ হয়।
 

১৯০৬ - উত্তর নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু হয়।
 

১৯৬২ - প্রথম মার্কিন নভোচারী জন এইচ গ্লেন জুনিয়র কক্ষ পথে অবতরণ করেন।
 

১৯৬৭ - ইন্দোনেশিয়ায় জে. সুহার্তোর কাছে প্রেসিডেন্ট সুকর্নের সব নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয়।
 

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় মরিশাস।
 

১৯৭৫ - এক প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে বলা হয়, আওয়ামী লীগের সব সংসদ সদস্য বাকশালের সদস্য হিসেবে বিবেচিত হবে।
 

১৯৭৭ - বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন করে।
 

১৯৮৪ - রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে সিলেটে দাফন সম্পন্ন করা হয়।
 

১৯৮৭ - অরুণাচল প্রদেশ ও মিজোরাম ভারতের পূর্ণরাজ্য হিসেবে গঠিত হয়।
 

১৯৯১ - যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হতে স্লোভেনিয়ার পার্লামেন্ট সদস্যদের ভোটে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীয় হয়।

 

জন্ম

 

১৭৫৯ - জার্মান চিকিৎসক যোহান খৃস্টান রেইল।
 

১৭৯৪ - আইরিশ লেখক উইলিয়াম কারলেতন।
 

১৮৮৮ - ফরাসি ঔপন্যাসিক ঝর্ঝ বের্নানোস।
 

১৯৩৭ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ রবার্ট হুবার।
 

১৯৫১ - গর্ডন ব্রাউন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
 

১৯৭৮ - জার্মান অভিনেত্রী জুলিয়া জেন্টশ।
 

১৯৮৬ - নুসরাত ইমরোজ তিশা, বাংলাদেশের অভিনেত্রী।
 

১৯৮৯ - মার্কিন অভিনেতা জ্যাক ফালাহে।

 

মৃত্যু

 

১৪৩৭ - স্কটল্যান্ডের রাজা প্রথম জেমস।
 

১৭০৭ - সম্রাট আওরঙ্গজেব।
 

১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ হেনরি মিশান।
 

১৯১৬ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ক্লাস পন্টুস আরনল্ডসন।
 

১৯২৮ - বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ ফয়েজ আহমেদ।
 

১৯৪৯ - স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সদস্য অবিভক্ত স্বাধীন বাংলা তথা ‘সার্বভৌম বাংলাদেশ’ গঠনের অন্যতম প্রবক্তা ও লেখক কিরণশঙ্কর রায়। 
 

১৯৫০ - শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।
 

১৯৬৮ - ইংরেজ পরিচালক এন্থনি আসকুইথ।
 

১৯৭১ - ভারতের স্বাধীনতা আন্দোলনের নিরলস কর্মী ও ফরোয়ার্ড ব্লক নেতা হেমন্তকুমার বসু।

 

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত?
 

১৯৭২ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ ও একাডেমিক মারিয়া গ্যোপের্ট-মায়ার।
 

১৯৭৬ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক রেনে কাসাঁ।
 

১৯৮৬ - বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা ভারতীয় বাঙালি সাহিত্যিক নীহাররঞ্জন গুপ্ত।
 

১৯৯২ - মার্কিন অভিনেতা ডিক ইয়র্ক।
 

২০০৩ - গোলাম মুস্তাফা, বাংলাদেশি অভিনেতা।
 

২০০৫ - ইংরেজ গণিতবিদ টমাস ওয়িল্লমরে।
 

২০১২ - ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ।
 

২০২১ - একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান।

 

২০২৪ - আমীন সায়ানি, খ্যাতনামা রেডিও ঘোষক ও উপস্থাপক।

 

অন্যান্য

 

বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস

]]>
সম্পূর্ণ পড়ুন