বুধবার (১৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত একটি সর্বদলীয় কর্মী সভায় এই ছাঁটাইয়ের বিষয়ে জানানো হয়। যা বিবিসির ২১,৫০০ কর্মীর প্রায় ১০ শতাংশকে প্রভাবিত করবে।
২০১১ সালের পর বিবিসির ইতিহাসে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা হবে এটি। প্রক্রিয়াটি আগামী মাসে গুগলের সাবেক শীর্ষ কর্মকর্তা ম্যাট ব্রিটিন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই শুরু করা হচ্ছে।
আরও পড়ুন:ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি: যুক্তরাজ্য বলছে সরাসরি হামলার ঝুঁকি নেই
ফেব্রুয়ারিতে সংস্থাটি ৬০০ মিলিয়ন পাউন্ডের একটি ব্যয় সংকোচন পরিকল্পনা ঘোষণা করে, যেখানে বলা হয় যে এর আওতায় কর্মী ছাঁটাই এবং কিছু অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করা হবে।
বিদায়ী মহাপরিচালক টিম ডেভি সে সময় বলেছিলেন যে, আগামী তিন বছরে বিবিসিকে তার প্রায় ৬ বিলিয়ন পাউন্ডের বার্ষিক ব্যয়ের ১০ শতাংশ কমাতে হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, গাজা এবং ট্রান্সজেন্ডার অধিকারসহ বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন নিয়ে বিতর্কের জেরে নভেম্বরে পদত্যাগের ঘোষণা দেয়ার পর ডেভি ২ এপ্রিল বিবিসি ত্যাগ করেন।
আরও পড়ুন:ইরানি স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রোড্রি টালফান ডেভিস সকল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সভাটির নেতৃত্ব দেন, যার খবরটি সর্বপ্রথম ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করে। ১৮ মে ব্রিটিন দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ডেভিস এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·