১৯৩৫ সাল থেকে শুরু, কালীগঞ্জে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ৬ হাজারের বেশি মানুষ

২ সপ্তাহ আগে
প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের আয়োজনে বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার আয়োজন হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিদিন সাড় পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজার রোজাদার এখানে একসঙ্গে ইফতার করে থাকেন।

১৯৩৫ সালে সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার নলতার পীরে কামেল খান বাহাদুর আহ্ছানউল্লাহ (রাঃ) নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠার পর থেকেই এই ইফতার মাহফিলের আয়োজন শুরু করেন। তার মৃত্যুর পরও মিশন কর্তৃপক্ষ এই ঐতিহ্য ধরে রেখেছে। ইফতার মাহফিলের পরিধি ক্রমেই বৃদ্ধি পেয়ে শতাধিক থেকে সহস্রাধিক, যা পর্যায়ক্রমে আজ বিশাল আকার ধারণ করেছে। শাহ সুফি খান বাহাদুর আহ্ছানউল্লাহর (রাঃ) রওজা প্রাঙ্গণে প্রতিদিনের এই ইফতার আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসেন। রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে অস্থায়ী টিনের ছাউনি করা হয়েছে। ছোট বড় সবমিলিয়ে চার শতাধিক স্বেচ্ছাসেবক ইফতার ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন।

 

ইফতারির মধ্যে খেজুর, ছোলা, সিঙ্গাড়া, ফিন্নি, চিড়া, কলা ও ডিম পরিবেশন করা হয়। পার্শ্ববর্তী ১৫-২০টি মসজিদেও ইফতার সরবরাহ করা হয়। প্রতিদিন ৮ মণ দুধ দিয়ে ফিন্নি, ৬ হাজার সিদ্ধ ডিম এবং বিপুল পরিমাণ সিঙ্গাড়া তৈরি করা হয়। স্বেচ্ছাসেবকরা বিকেল ৪টা থেকে ইফতার বিতরণ শুরু করেন।

 

আরও পড়ুন: মসজিদের ইফতার তহবিলে ১০ হাজার ডলার দান ১০ প্রবাসী বাংলাদেশির

 

আয়োজকদের মতে, প্রতিদিন প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়, যা ভক্তদের দানের মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে । পুরো রমজানে প্রায় ৭০/৮০ লাখ টাকা ব্যয় হয়, তবে কখনো কোনো ঘাটতি হয় না।

 

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, প্রতিদিন ৬ হাজার প্লেট ইফতার প্রস্তুত করা হয় এবং অতিথিরা কোনো সমস্যার সম্মুখীন হন না।

 

আরও পড়ুন: পটুয়াখালীতে সৌদির সঙ্গে মিল রেখে ৩৫ গ্রামে আগাম রোজা ও ইফতার

 

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার ও পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, হাজার হাজার মানুষ একসঙ্গে ইফতার করা বিশেষ সৌভাগ্যের বিষয়। এটি আমাদের ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। এভাবেই প্রতি বছর রমজানজুড়ে চলতে থাকে নলতার এই ব্যতিক্রমী ও বৃহৎ ইফতার আয়োজন, যা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে।

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন