নির্বাচিতদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ গরুরগাড়ি প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট। এর আগে ২০০৮ সালে একই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পার্থ। এবার দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন তিনি।
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৪৯৮ ভোট। ২০০১ সালে প্রথমবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হাফিজ ইব্রাহিম। এবার দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি।
আরও পড়ুন: হেরে গেলেন গোলাম পরওয়ার
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়ে সপ্তমবারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ নিজামুল হক নাঈম ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট। লালমোহন উপজেলার ৮৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৬৯ ভোট এবং তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রে পেয়েছেন ৪৮ হাজার ৫০৫ ভোট।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৭১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৪৬ ভোট। প্রায় ১ লাখ ৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়ে চমক সৃষ্টি করেন নয়ন।
নির্বাচনের শুরু থেকেই ভোলার বিভিন্ন আসনে ছিল উত্তেজনা ও আলোচনার ঝড়। তবে শেষ পর্যন্ত চারটি আসনেই জয় তুলে নিয়ে দীর্ঘ বিরতির পর জেলায় শক্ত অবস্থান পুনরুদ্ধার করলো বিএনপি।
]]>
২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·