প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দক্ষণকে আরও স্মরণীয় করে তুলতে এবারের স্লোগান রাখা হয়েছে– ‘সময়ের সাথে, আগামীতে...’।
সেই সূচনালগ্নকে অমলিন রাখতে এবারও ছিল ভিন্নধর্মী আয়োজন। নারায়ণগঞ্জের জিন্দা পার্কের প্রাকৃতিক স্নিগ্ধতায় ঘেরা পরিবেশে সরাসরি সংবাদ সম্প্রচারের মধ্যদিয়ে স্মরণ করা হয় সূচনাকালের সেই মাহেন্দ্রক্ষণকে। ইট-পাথরের দেয়াল ভেঙে প্রকৃতির কোলে সংবাদের এই বিশেষ উপস্থাপনা দর্শকদের কাছে এক ভিন্ন আবেদন তৈরি করে।
রাজধানীর বাংলামোটরে সময় টিভির প্রধান কার্যালয় আজ সেজেছিল উৎসবের সাজে। সকাল থেকেই শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। কর্মীদের কলকাকলি আর অতিথিদের আগমনে পুরো কার্যালয় যেন এক মিলনমেলায় পরিণত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সময়ের এই দীর্ঘ পথচলায় দর্শক, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা অগণিত সংবাদকর্মীদের নিরলস পরিশ্রমই আজকের এই সাফল্য। আগামীর দিনগুলোতেও প্রযুক্তির উৎকর্ষ আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ঝাণ্ডা হাতে ‘সময় টিভি’ এভাবেই সামনের সারিতে থাকতে বদ্ধপরিকর।
এছাড়া এগিয়ে যাওয়ার পথে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর, শুভানুধ্যায়ী সর্বোপরী প্রাণোচ্ছ্বল কর্মীদের আপ্রাণ চেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ।
সবার প্রত্যাশা– ‘সময়ের সাথে’ থেকে এক উজ্জ্বল ‘আগামী’র পথে সময় টিভি হবে সত্যের চিরন্তন সারথি।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·