১২ দিন পর একই স্থানে আরেক যুবককে দুর্বৃত্তের গুলি

২ সপ্তাহ আগে
খুলনা নগরীর টুটপাড়ায় সোহেল (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল পাঁচজন এসে সোহেলের কোমরে গুলি করে পালিয়ে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

একই স্থানে গত ৫ ফেব্রুয়ারি রাকিব নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার জেরেই এ ঘটনা বলে জানান স্থানীয়রা।

 

আরও পড়ুন: খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন