বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি এ আবেদন করেন।
ওই ১২ আইনজীবীর মধ্যে রয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিমউদ্দিন পান্না, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মন্টু, মিজানুর রহমান, আব্দুল মালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, মহানগর দায়রা জজ আদালতের এপিপি ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন এবং বসিরউদ্দিন সবুজ।
এদিকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশালে আইনজীবীরা আদালত বর্জন করলেও বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ৪৫টি কোর্টে বিচারকাজ সচল ছিল। এসময় বিচারপ্রত্যাশী বাদী-বিবাদীরা নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করে জামিন নেন।
সিএমএম কোর্টের নাজির কামরুল ইসলাম জানান, বিচারপ্রত্যাশীরা আসার কারণে কোর্ট চলমান রয়েছে। আইনজীবীরা না এলেও মামলার বাদী-বিবাদীদের নিজেদের পক্ষে যুক্তি তুলে দেওয়ার সুযোগ করে দিচ্ছেন বিচারকরা। এতেই মিলছে জামিন। সিএমএম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ট্রাইব্যুনালের তালিকাভুক্ত ৫৭ মামলার মধ্যে ৪০টিরই শুনানি হয়েছে।
আরও পড়ুন: বরিশালে আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ ১২ জনের নামে মামলা
প্রসঙ্গত, গত সোমবার বরিশালের অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
এ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীরা মঙ্গলবার আদালত বর্জন ও বিক্ষোভ করেন। দুপুর ২টার দিকে তারা অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে এজলাসে ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে। ওই ঘটনায় বাদী হয়ে বুধবার জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলিসহ ২০ জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার। ওই মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এরপর বৃহস্পতিবার অসদাচরণের অভিযোগ এনে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর ১২ আইনজীবীর সনদ বাতিলের আবেদন করেছেন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন।
এছাড়াও সাদিকুর রহমান লিঙ্কনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে দিনভর থমথমে পরিস্থিতি বিরাজ করে আদালত প্রাঙ্গনে। দফায় দফায় মিছিল করতে দেখা যায় আইনজীবীদের।

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·