১ কোটি লিটার পাম তেল কিনবে সরকার, ব্যয় কত?

৪ সপ্তাহ আগে
এক কোটি লিটার পাম তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা।

বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।


বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন প্যাকেজ ৫টি লটে ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৬৬৭ কোটি টাকা

 


শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে কেনা হবে এই তেল। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৩.৪৮ টাকা।


সভায় পাম তেল ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ভ্যাকসিন ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

]]>
সম্পূর্ণ পড়ুন