তবে পরিচালকের টিম দ্রুতই এই জল্পনায় ইতি টানে। এক বিবৃতিতে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে গিয়েছিলেন বানসালি। রুটিন চেক-আপ শেষে তিনি সুস্থভাবেই বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে 'কেনেডি': সানি লিওন
টিমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি। পাশাপাশি অনুরোধ করা হয়েছে, যাচাই না করে এসব খবর যেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে না দেওয়া হয়। কারণ, বিশ্বজুড়ে পরিচালকের অসংখ্য ভক্ত রয়েছেন, এ ধরনের গুজব তাঁদের অযথা উদ্বিগ্ন করে তোলে।
আরও পড়ুন: সালমান খানের বাবাকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ খান
বর্তমানে আসন্ন সিনেমা লাভ অ্যান্ড ওয়ার-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঞ্জয়। ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে।
]]>

৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·