১️. অতিরিক্ত ভাজাপোড়া: পেঁয়াজু, বেগুনি, পুরি, সমুচা—তেলে ভাজা এসব খাবারে ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এতে কোলেস্টেরল বাড়ে, রক্তনালীতে ব্লক তৈরির ঝুঁকি বাড়ে।
২️. অতিরিক্ত লবণযুক্ত খাবার: চানাচুর, আচার, প্রসেসড খাবার বা বেশি লবণ দেওয়া তরকারি রক্তচাপ বাড়াতে পারে। উচ্চ রক্তচাপ হার্টের রোগীদের জন্য বড় ঝুঁকি।
৩️. অতিরিক্ত মিষ্টি ও শরবত: রোজার পর অনেকেই বেশি মিষ্টি, জিলাপি বা চিনিযুক্ত শরবত খান। এতে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি হৃদ্যন্ত্রের ওপর চাপ ফেলে, বিশেষ করে যাদের ডায়াবেটিসও আছে।
৪️. লাল মাংস ও ভারী কোরমা: গরু বা খাসির চর্বিযুক্ত মাংস দ্রুত হজম হয় না এবং রক্তে খারাপ কোলেস্টেরল বাড়াতে পারে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।
আরও পড়ুন: সেহরিতে এই ভুল খাবারগুলো খাচ্ছেন না তো?
তাহলে কী খাবেন?
১. খেজুর ১–২টি ও পানি দিয়ে ইফতার শুরু
২. ফল, সবজি, ছোলা (কম লবণ)
৩. গ্রিল/সেদ্ধ মাছ বা মুরগি
৪. লেবু-পানি বা কম চিনি শরবত
৫. অল্প পরিমাণ ব্রাউন রুটি বা লাল চাল
আরও পড়ুন: সেহরির পর কত ঘণ্টা ঘুম প্রয়োজন
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·