হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশের একাদশ

৪ সপ্তাহ আগে
হামজা চৌধুরী কি সুযোগ পাবেন? ভিয়েতনাম ম্যাচে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলারকে নিয়ে একটা শঙ্কা ছিল। শঙ্কা উড়িয়ে দিয়ে তাকে একাদশে রেখেছেন হাভিয়ের ক্যাবরেরা। শুরুর একাদশে জায়গা পেয়েছেন শমিত সোমও।

জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলামদের মতো প্রবাসীরাও ক্যাবরেরার একাদশে জায়গা করে নিয়েছেন। তবে নেই জামাল ভূঁইয়া। সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচেও তিনি শুরুর একাদশে ছিলেন না। তার অনুপস্থিতিতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড থাকবে সোহেল রানার হাতে।


ঢাকায় ভারতের বিপক্ষে জয়ে নায়ক ছিলেন শেখ মোরসালিন। ১-০ ব্যবধানে জেতা ম্যাচে একমাত্র গোলটি তিনিই করেছিলেন। এই ফরোয়ার্ড ভিয়েতনামের বিপক্ষে একাদশের বাইরে। পরিবর্তন এসেছে গোলরক্ষক পজিশনেও। ভারতের বিপক্ষে মিতুল মারমায় আস্থা রাখলেও ভিয়েতনামের বিপক্ষে ক্যাবরেরা খেলাচ্ছেন মেহেদী হাসান শ্রাবণকে।


আরও পড়ুন: রোনান সুলিভানের জোড়া গোলে দাপুটে জয় বাংলাদেশের


বাংলাদেশের একাদশে মোট পাঁচটি পরিবর্তন এসেছে। তপু বমর্ণ তো এই সফরের দলেই নেই, নেই রাকিব হোসেনও। ৫ জনের জায়গায় দলে ঢুকেছেন শ্রাবণ, মিরাজুল ইসলাম, শাকিল আহাদ তপু ও ফাহামেদুল ইসলাম। ফাহামেদুল কার্ডজনিত কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি।


বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম, ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম ও মিরাজুল ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন