হাত বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

২ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে একটি বসতবাড়িতে হাত বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হাতবোমা তৈরির সময় এই বিস্ফোরণ ঘটলে প্রাণহানির ঘটনা ঘটে। তবে এখনও হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। বিস্ফোরণ হওয়া বাড়িটিসহ পুরো এলাকা ঘিরে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরা

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম। 

 

সময় সংবাদকে তিনি বলেন, ‘ককটেল বা হাতবোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন