হাজিদের জন্য প্রস্তুত তাঁবুর শহর মিনা

১ সপ্তাহে আগে
চলতি বছরের হজকে সামনে রেখে মিনা প্রান্তরে তাঁবু নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লক্ষাধিক হাজির আবাসনের জন্য অস্থায়ী এই বিশাল নগরী গড়ে তুলতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে।

হজের নির্ধারিত পুরো এলাকাজুড়ে এখন চলছে শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু স্থাপন, চলাচলের পথ উন্নয়ন এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ। হাজিদের স্বাস্থ্যসেবা বিবেচনায় পর্যাপ্ত চিকিৎসা ক্যাম্প, জরুরি সহায়তা কেন্দ্র এবং নিরাপদ পানির ব্যবস্থাও রাখা হচ্ছে।

 

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ক্রাউড ম্যানেজমেন্ট ব্যবস্থা এবং ডিজিটাল ট্র্যাকিং প্রযুক্তি চালু করা হয়েছে। 

 

বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ হাজিদের জন্য পরিবহন ব্যবস্থা ও বিশ্রামস্থলগুলো নতুনভাবে সাজানো হয়েছে।

 

এছাড়া প্রতিটি তাঁবু ও স্থাপনার মান এবং নিরাপত্তা কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়েছে, যাতে তারা দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

]]>
সম্পূর্ণ পড়ুন