শুক্রবার (৩০ জানুয়ারি) মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে নির্বাচনী সমাবেশ করছেন।
সকাল থেকে লুৎফুজ্জাম বাবরের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন তিনি। এ সময় মদনের বিভিন্ন ইউনিয়নের বাজারে সমাবেশে যোগ দেন তাহমিনা জামান শ্রাবণী। সেই সঙ্গে উঠান বৈঠকও করছেন গ্রামগুলোতে।
আরও পড়ুন: বাবরের স্ত্রীর প্রার্থিতা প্রত্যাহার
বাবর পত্নী তাহমিনা জামান শ্রাবণী স্বামীর আসন ধরে রাখতে এবং হাওড়বাসীর বিশ্বাস রাখতে গত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন। যে কারণে এলাকাগুলোতে তিনি নিজেও রাজনৈতিক পরিচয়ে পরিচিত। আর এবার স্বামীর জন্য ভোটের পাশাপাশি দোয়া চাইছেন। বলছেন আগামী সময়ে আবারও ক্ষমতায় গেলে এই অবহেলিত হাওড়বাসীর বাকি কাজগুলো পূরণ করবেন।

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·