প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) একটি বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া হলো।
এদিকে রোববার টানা দ্বিতীয় দিনের মতো কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কুয়েত ও ইসরাইলজুড়ে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আরও পড়ুন: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন কীভাবে?
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর দেশটিকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সতর্কতা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরান এখন বলেছে যে তারা আজ খুব কঠোর জবাব দেবে, আগের চেয়ে কঠোর। তারা এটা না করাই ভালো। কারণ যদি তারা এটি করে, আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা আগে কখনও দেখা যায়নি!’
]]>
১৫ ঘন্টা আগে
২








Bengali (BD) ·
English (US) ·