মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সরদার সাখাওয়াত হোসেন মন্ত্রিসভার শপথ গ্রহণ করেন।
মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, ‘বিগত দিনে সরদার সাখাওয়াত হোসেন বকুল তার দক্ষতা ও সততার প্রমাণ দিয়েছেন যা প্রশ্নাতীত। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।’
আমিনুর রহমান আরও বলেন, ‘নরসিংদীবাসীর বিশ্বাস দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। নরসিংদীর উন্নয়ন ও আধুনিকায়ন সম্ভব হবে। জরাজীর্ণ জনপদের চিত্র পাল্টে যাবে এমনটাই নরসিংদীর মানুষের আকাঙ্ক্ষা ও দাবি।’
চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটন বলেন, ‘দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতার কারণে নরসিংদী জেলা উন্নয়নে পিছিয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থায় সীমাবদ্ধতা ও সামগ্রিক উন্নয়নে স্থবিরতা জেলাবাসীর দীর্ঘদিনের আক্ষেপ। সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটবে, ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি নরসিংদী-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ নিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল চতুর্থবারের মতো বিজয়ী হলেন।
সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। তিনি ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে একই দলের হয়ে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সেনাপ্রধান (অব.) লে. জেনারেল নূর উদ্দিন খানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
]]>
২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·