পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত খবর এই মুহূর্তে ক্রিকেটারদের জরিমানা। দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সোমবার (২ মার্চ) জানিয়েছে এই খবর। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে এরই মধ্যে খবরটিকে সত্যি ধরে নিয়েই পাকিস্তানের সামা টিভিতে ঝড় তুলেছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার মতে, এত ছোট আর্থিক জরিমানার চেয়ে কঠিন ক্রিকেটীয় শাস্তি হওয়া উচিত।
আফ্রিদি বলেন, 'এরকম সিদ্ধান্তের কারণ বুঝে ওঠা কঠিন। এটা তো খুবই সংকীর্ণ ভাবনা। খুবই ছোট অঙ্কের জরিমানা এটি। ৫০ লাখ রুপিতে আপনি কি করবেন? এটাকে তো এমনকি কোনো শাস্তিও মনে হচ্ছে না।'
আরও পড়ুন: বিশ্বকাপে ‘খারাপ’ খেলায় পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা
তিনি আরও বলেন, 'যে ক্রিকেটাররা পারফর্ম করেনি, তাদেরকে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠিয়ে দিন। কিছু ক্রিকেটার আছে, আমার মনে হয়, অন্তত দুই বছর তাদেরকে জাতীয় দলে নেয়া উচিত নয়। যথেষ্ট হয়েছে।'
বিশ্বকাপের গ্রপ পর্বের সবচেয়ে বড় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তান। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হারে ইংল্যান্ডের কাছে। পরে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জিতলেও রান রেটে নিউজিল্যান্ড থেকে পিছিয়ে থাকায় সেমিফাইনালে উঠতে পারেনি আঘার দল।

১ দিন আগে
৫







Bengali (BD) ·
English (US) ·