জানা গেছে, গত বছরের নভেম্বর থেকেই আলাদা থাকছেন মৌসুমী-রানা। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ বিষয়ে বিস্তারিত বলার পরিস্থিতিতে নেই বলে এড়িয়ে যান মৌসুমী হামিদ।
এদিকে, গেল কয়েক মাস ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ভাসছে নানা গুঞ্জন। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও রয়েছে মুখরোচক কাহিনী।
আরও পড়ুন: দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
পরকীয়ার দ্বন্দ্বে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমী হামিদকে। তবে অনেকেই বলছেন, নিজের অপকর্ম ঢাকতেই এমন পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রীর স্বামী।
২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। তাদের এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
]]>
৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·