স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন টেবিল টেনিস তারকা জোবেরা রহমান

১ দিন আগে
স্বাধীনতা পুরস্কারের জন্য বৃহস্পতিবার ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ১৫ ব্যক্তির মধ্যে একজন টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এ বছর একমাত্র ব্যক্তি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি।

পার্বত্য চট্টগ্রামে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করা লিনু বড় বোন হেলেনের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মাত্র ৯ বছর বয়সে টেবিল টেনিসে যাত্রা শুরু করেন। ১৯৭৭ সালে জাতীয় প্রতিযোগিতায় নেমেই নিজের প্রতিভার ঝলক দেখান।


১৯৭৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে মোট ১৬ বার জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হন লিনু। তাতে নাম উঠে গিনেসবুক ওয়ার্ল্ডে। খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকটি পুরস্কারও পান তিনি।


আরও পড়ুন: অদম্য মারিয়ার বিশ্বজয়, অর্থকষ্ট পেরিয়ে ফ্রান্সে লাল-সবুজের জয়গান


১৯৮০ ও ১৯৯১ সালে দুবার বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি পুরস্কার পান। ১৯৯৫ সালে পান জাতীয় পরিষদ পুরস্কার, ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার। এছাড়া ২০০৫ সালে পান নারীকণ্ঠ ফাউন্ডেশন পুরস্কার।


খেলোয়াড়ি জীবন শেষে টেবিল টেনিস ফেডারেশনে কাজও করেন লিনু। ২০১২ সালে সংগঠনটির সহসভাপতি হন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন