স্ত্রীর চিকিৎসার ব্যয় মেটাতে শখের গাড়ি বিক্রি করলেন প্রাণ রায়

৩ দিন আগে
স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী। বর্তমানে তিনি ভর্তি আছেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এ।

গত বছরের অক্টোবরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোক করেছেন। টানা দুই মাস চিকিৎসার পর বাসায় ফিরলেও চলতি মাসের ১ ফেব্রুয়ারি আবারও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।


কাকলীর স্বামী, অভিনেতা প্রাণ রায় জানান, প্রতিদিন স্ত্রীর চিকিৎসায় প্রায় আট হাজার টাকার বেশি খরচ হচ্ছে তার। বর্তমানে নিয়মিত তিনটি থেরাপি চলছে। স্ট্রোকের প্রভাবে কাকলীর মুখের একাংশ বেঁকে গেছে এবং এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তিনি। তবে আগের তুলনায় অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি নিজ হাতে খেতে পারছেন এবং সহায়তা নিয়ে বসতেও সক্ষম হচ্ছেন।

 

আরও পড়ুন: ছেলের হাঁটুর ওপর দাঁড়িয়ে একজন গলা টিপে ধরেছিল: মনিরা মিঠু


এদিকে স্ত্রীর চিকিৎসার ব্যয় মেটাতে নিজের শখের প্রাইভেট কার বিক্রি করে দিয়েছেন প্রাণ রায়। নিজের কাজও প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক চাপ আরও বেড়েছে বলে জানান তিনি। পরিবার ও বন্ধুদের সহযোগিতা পেলেও প্রয়োজনে সরকারি সহায়তা চাওয়ার কথাও ভাবছেন এই অভিনেতা।

 

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি


অন্যদিকে অভিনয় শিল্পী সংঘ কাকলীর পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন প্রাণ রায়। স্ট্রোকের সঙ্গে লড়াই করছেন এক নির্মাতা, আর তার পাশে থেকে প্রতিদিন নতুন করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার স্বামী।
 

]]>
সম্পূর্ণ পড়ুন