স্কুলব্যাগে শটগানের বুলেট, যুবক আটক

২ সপ্তাহ আগে
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে শটগানের বুলেটসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় র‍্যাব একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে শটগানের  ২৫০ পিস বুলেট  উদ্ধার করে।

 

আটক ব্যাক্তির নাম আবু জাহের। তার বাড়ি নরসিংদী জেলায়।

 

আরও পড়ুন: সুনামগঞ্জে ঢেউটিনের বান্ডিল গায়ে পড়ে বিএনপি নেতার মৃত্যু

 

বিষয়টি নিশ্চিত করেছেন এএসপি কপিল দেবগাইন।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে থেকে একটি টিম আব্দুজ জহুর সেতু এলাকায় নজরদারিতে থাকে। সম্ভাবনা খুব বেশি ছিল একটা চালান ঢুকতে পারে সুনামগঞ্জে। এই খবরে চেকপোস্টের মাধ্যমে ট্রাকটি আটকে তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগে শটগানের শিষা বুলেট ২৫০ পিস উদ্ধার করা হয়। এসময় ১ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ব্যক্তি র‍্যাব হেফাজতে রয়েছে।

 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব সর্তক রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন