সৌরভ গাঙ্গুলি ফিরছেন ‘বিগ বস’ নিয়ে

৩ দিন আগে
সঞ্চালক হিসেবে আবারও পর্দা মাতাতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণের সঞ্চালক হিসেবে ফিরছেন। দীর্ঘ সময় ‘দাদাগিরি’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখার পর এবার তাকে সম্পূর্ণ ভিন্নধর্মী এই শো-তে দেখা যাবে।

আগামী ৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রিয়েলিটি শো’র আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে।


আগামী শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানটি ঠিক কবে থেকে এবং কোন সময়ে প্রচারিত হবে, তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। এছাড়া প্রতিযোগীদের তালিকায় কারা থাকছেন, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।

 

আরও পড়ুন: ‘অভিমান’র সুখবর দিলেন প্রসেনজিৎ


উল্লেখ্য, প্রায় এক দশক আগে অন্য একটি চ্যানেলে বাংলার ‘বিগ বস’ প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এটি আবারও ফিরছে বলেই জানা গেছে।

 

আরও পড়ুন: ফেসবুক লাইভে একসঙ্গে দেব-শুভশ্রী, দিলেন সুখবর!

]]>
সম্পূর্ণ পড়ুন