সেহরিতে ৫ মিনিটেই তৈরি করুন মিট রাইস বল

২ দিন আগে
ভোররাতে সেহরির জন্য খাবার তৈরি অনেকেই ঝামেলা মনে করেন। তারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন পুষ্টিতে ভরপুর সুস্বাদু খাবার মিট রাইস বল। এ খাবারে একসঙ্গে ভাত, সবজি, মাংস থাকায় দীর্ঘক্ষণের রোজায় আপনাকে এনার্জি দেবে।

কোরিয়াতে জনপ্রিয় খাবারগুলোর একটি হলো মিট রাইস বল। বাড়িতে ঝটপট এটি তৈরি করা যায়। সামান্য কয়েকটি উপকরণেই তৈরি করা যায় বিদেশি এ সুস্বাদু খাবার।

 

প্রয়োজনীয় উপকরণ

 

মশলায় কষানো মাংসের কিমা ১ কাপ, সিদ্ধ করা ভাত ২ কাপ, সিদ্ধ গাজর-পেয়াজ পাতা- ভুট্টা-শসা- পেঁপে কুচি ১ কাপ, লবণ,সামান্য চিনি ও তেল, সয়াসস ১ চামচ, ওয়েস্টার সস ২ চামচ, একটি ডিম, ২ চামচ আদা-রসুন বাটা, কর্ন ফ্লাওয়ার ৩ চামচ এবং ১ চামচ চিজ কুচি।

 

আরও পড়ুন: সেহরি-ইফতারে সুস্বাদু হালিম তৈরির সহজ রেসিপি

 

যেভাবে তৈরি করবেন

 

১। ভাতের সাথে সব উপকরণ ভালোভাবে মেশান।

২। বল তৈরির জন্য ভাতের মিশ্রণ ছোট ছোট গোল বলের আকারে হাতের সাহায্যে চেপে তৈরি করুন।

৩। বলগুলো ৩ মিনিট ভাপে রাখুন। ভাপে খেতে না চাইলে হালকা তেলে প্যানে ভেজেও নিতে পারেন।

 

খাবার পরিবেশনের সময় মিট রাইস বলের স্বাদ বাড়াতে ওপরে টমেটো সস ব্যবহার করতে পারেন।

 

আরও পড়ুন: রোজা রেখে দাঁত ব্রাশ কি করা যায়?

]]>
সম্পূর্ণ পড়ুন