দেখে নিন সেহরিতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন-
১️ অতিরিক্ত ভাজাপোড়া খাবার: পুরি, পরোটা, বেগুনি, ডালপুরি—এ ধরনের তেলচর্বিযুক্ত খাবার হজম হতে সময় নেয়। এতে পেটে গ্যাস জমে, বুকজ্বালা ও অস্বস্তি বাড়ে।
২️. ঝাল ও মসলাযুক্ত তরকারি: অতিরিক্ত মরিচ, গরম মসলা বা আচারের মতো ঝাল খাবার পাকস্থলীতে এসিডের মাত্রা বাড়ায়। ফলে সারাদিন অম্বল ও জ্বালাপোড়া হতে পারে।
আরও পড়ুন: সেহরিতে এই ভুল খাবারগুলো খাচ্ছেন না তো?
৩️. চা–কফি (খালি পেটে): সেহরিতে অনেকেই ঘুম কাটাতে চা বা কফি খান। কিন্তু খালি পেটে ক্যাফেইন পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়ায়। এতে গ্যাস্ট্রিকের ব্যথা ও অস্বস্তি দেখা দিতে পারে।
তাহলে কী খাবেন?
১. সেদ্ধ বা কম তেলে রান্না করা খাবার
২. ওটস, লাল চালের ভাত বা আটার রুটি
৩. ডিম, দুধ বা দই (যদি সহ্য হয়)
৪. কলা বা খেজুর
৫. পর্যাপ্ত পানি
আরও পড়ুন: রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·