সেমির টিকিট কাটল যারা

১ সপ্তাহে আগে
জমে উঠেছে ২০২৫–২৬ মৌসুমের উয়েফা ইউরোপা লিগ। কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াই শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। শেষ চারে জায়গা করে নিয়েছে পর্তুগালের ক্লাব ব্রাগা, ইংল্যান্ডের দুই ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলা এবং জার্মান ক্লাব এসসি ফ্রেইবার্গ।

এই মৌসুমে ইউরোপা লিগে বেশ কয়েকটি চমক দেখা গেছে, আর তারই ধারাবাহিকতায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এই চার দল। বিশেষ করে ব্রাগা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তারা নাটকীয় ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসকে হারিয়ে সেমির টিকিট কাটে। সেমিতে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব ফ্রেইবার্গ।


অন্যদিকে, আরেক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংলিশ দুই ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলা। দুই দলই এবারের ইউরোপা লিগে দারুণ পারফর্ম করছে এবং শিরোপার দাবিদারও।  


আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আর্সেনালের সাবেক গোলকিপারের 


সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল, আর দ্বিতীয় লেগ ৭ মে। দুই লেগ মিলিয়ে সেরা দল দুটি জায়গা করে নেবে ফাইনালে।


এবারের ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে। ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্যে এখন চার দলই প্রস্তুত। 

 

  ম্যাচ তারিখ সময়
প্রথম সেমিফাইনাল নটিংহ্যাম-অ্যাস্টন ভিলা ৩০ এপ্রিল, ২০২৬ রাত ১টা
দ্বিতীয় সেমিফাইনাল  ব্রাগা- ফ্রেইবার্গ ৩০ এপ্রিল, ২০২৬ রাত ১টা
প্রথম সেমিফাইনাল (ফিরতি লেগ) অ্যাস্টন ভিলা- নটিংহ্যাম ৭ মে, ২০২৬ রাত ১টা
দ্বিতীয় সেমিফাইনাল (ফিরতি লেগ) ফ্রেইবার্গ-ব্রাগা ৭ মে, ২০২৬ রাত ১টা
]]>
সম্পূর্ণ পড়ুন