সূর্যাস্তের পরই আজ আকাশে দেখা মিলবে ৬ গ্রহের, কীভাবে দেখবেন

১৯ ঘন্টা আগে
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। সূর্যাস্তের পরই আকাশে দৃশ্যমান হবে একই সরলরেখায় ছয়টি গ্রহ, যাকে ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহের বিন্যাস বলা হয়।

এই ঘটনাকে জ্যোতির্বিদরা ‘গ্রহের শোভাযাত্রা’ বা ‘গ্রহসমাবেশও’ বলে থাকেন। আকাশ পর্যবেক্ষকরা জানিয়েছেন, ‘প্ল্যানেট প্যারেড’-এ বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে দেখা যাবে। সঙ্গে শোভা ছড়াবে চাঁদও। রাতের আকাশজুড়ে কাছাকাছি সারিবদ্ধ অবস্থায় দেো যাবে মহাজাগতিক এ বিরল দৃশ্য।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, জ্যোতির্বিদরা জানিয়েছে শুক্র, বৃহস্পতি ও শনিকে খালি চোখেই দেখা যাবে। তবে বুধকে পশ্চিম দিগন্তের কাছাকাছি নিচু অবস্থানে দেখা যাবে। আর ইউরেনাস ও নেপচুন দেখতে হলে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।

 

বৃহস্পতি গ্রহ আকাশের বিপরীত প্রান্তে দৃশ্যমান হবে। শনি গ্রহ শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি অবস্থানে দেখা যাবে। বুধ গ্রহ পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি থাকবে, ফলে পরিষ্কার ও বাধাহীন দৃষ্টিসীমা না থাকলে এটি দেখা কঠিন হতে পারে।

 

 সংগৃহীত

 

জানা গেছে, সূর্যাস্তের পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে। এরপর ধীরে ধীরে কয়েকটি গ্রহ দিগন্তের নিচে নেমে যাবে। এই বিন্যাসটি মূলত একটি দৃশ্যমান প্রভাব। বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে লক্ষ লক্ষ বা কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে।

 

আরও পড়ুন: পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মঙ্গলবার, বাংলাদেশে কখন দেখা যাবে

 

এমন ঘটনা আগেও ঘটেছে। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এই সাতটি গ্রহ এক লাইনে দেখা গিয়েছিল। এমন দৃশ্য ২০৪০ সালের আগে আর দেখা যাবে না।

 

আরও পড়ুন: চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে কী হয়?

 

জ্যোতির্বিদরা জানিয়েছেন, একসঙ্গে একাধিক গ্রহ যখন আকাশের তুলনামূলক সংকীর্ণ অংশে অবস্থান করে, তখনই এমন গ্রহসমাবেশ দেখা যায়। এই বিশেষ দৃশ্যটি উত্তর গোলার্ধ থেকে তুলনামূলকভাবে বেশি স্পষ্টভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন