ব্রাজিলিয়ান সাম্বা আর ইউরোপিয়ান ট্যাকটিকসের এক দারুণ মিশেল এখন যুক্তরাষ্ট্রের ওর্লান্ডোর অনুশীলনে। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এটাই আনচেলত্তির শিষ্যদের জন্য শেষ পরীক্ষা। তবে প্রস্তুতির শুরুতেই বড় ধাক্কা খেয়েছে সেলেসাওরা। ইনজুরির কারণে দলের নিয়মিত মুখ গোলরক্ষক অ্যালিসন বেকার এবং রক্ষণভাগের অতন্দ্র প্রহরী অ্যালেক্স সান্দ্রোকে হারিয়েছে দল। যার ফলে ডাক পেয়েছেন তরুণ কাইকি ব্রুনো ও হুগো সুজা।
নেইমারের না থাকাটা বরাবরের মতোই এক বড় শূন্যতা। তবে সেই শূন্যস্থান পূরণে এবার তরুণদের ওপরই বেশি ভরসা রাখছেন কোচ। ২৬ জনের প্রাথমিক তালিকায় অনেক রদবদল হলেও লক্ষ্যটা স্থির, আগামী ২৬ মার্চ বোস্টনের জিলেট স্টেডিয়ামে ফ্রান্সকে রুখে দেওয়া। দলগত সংহতি ফেরাতে ওর্লান্ডোর ক্যাম্পে চলছে সূক্ষ্ম কাটাছেঁড়া।
দলে সুযোগ পাওয়া ফরোয়ার্ড রায়ান বলেন, ‘জাতীয় দলে থাকা আমার শৈশবের স্বপ্ন ছিল। যখন আমি খবরটা পেলাম, আমার স্ত্রী আর এজেন্ট সাথে ছিল, সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। শুরুতে কাজটা খুব বেশি কঠিন কিছু নয়, শুধু সতীর্থদের সাথে আস্থার সম্পর্ক তৈরি করা এবং কোচের পরিকল্পনা বোঝা। আমি এখানে থাকতে পেরে সত্যিই রোমাঞ্চিত।’
আরও পড়ুন: ব্রাজিল-ফ্রান্স লড়াই কবে, কখন-কোথায় দেখবেন
ব্রাজিলের সামনে পরীক্ষাটা মোটেও সহজ নয়। ২৬ তারিখ ফ্রান্সের মুখোমুখি হওয়ার পর ৩১ মার্চ ওর্লান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে তারা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুটিই ইউরোপের পাওয়ার হাউস। তাই ইনজুরি জর্জরিত রক্ষনভাগ সামলানো আর আক্রমণের ধার বাড়ানোই এখন সেলেসাওদের মূল মিশন।
রায়ান বলেন, ‘আমরা জানি দল হিসেবে এখানে কতটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। ব্রাজিলের ইতিহাস অনেক বড়, অন্য যে কোনো দেশের চেয়ে বেশি বিশ্বকাপ আমাদের। এখন দায়িত্বটা আমাদের কাঁধে। আমাদের লক্ষ্য হলো কঠোর পরিশ্রম করা এবং আসন্ন ম্যাচগুলোতে সেরাটা দিয়ে বিশ্বকাপের মূল দলে নিজেদের জায়গা নিশ্চিত করা।’
আরও পড়ুন: পাকিস্তানকে হারানোর পর সুলিভান বললেন, ‘এবার টার্গেট ভারত’
নতুন আর অভিজ্ঞতার মিশেলে ওর্লান্ডোর এই প্রস্তুতি ক্যাম্পই হতে যাচ্ছে আনচেলোত্তির ব্রাজিলের নতুন দিনের সূচনা।
]]>
৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·