টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে—ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে। সুপার এইটের গ্রুপ ১-এ লড়বে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ২-এ রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা। আর বাকি দল হিসেবে জায়গা নিশ্চিত করবে পাকিস্তান, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের একটি দল।
পাকিস্তান আজ (বুধবার) লড়বে নামিবিয়ার বিপক্ষে। কলম্বোতে ম্যাচটি পরিত্যক্ত হলে সুপার এইটে উঠবে পাকিস্তান। পাকিস্তান হেরে গেলেই শুধু টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে উঠবে যুক্তরাষ্ট্র। আরেকটি দলেরও অবশ্য এখনও কাগজে-কলমে সুপার এইটে ওঠার সুযোগ আছে, দলটির নাম নেদারল্যান্ডস। পাকিস্তান হেরে গেলে সেই সুযোগ কাজে লাগাতে দিনের পরের ম্যাচের ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ব্যবধানে জিততে হবে ডাচদের।
আরও পড়ুন: আজ পাকিস্তানের বিশ্বকাপে টিকে থাকার লড়াই
এদিকে সুপার এইটের খেলা শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে। প্রথম দিনে রয়েছে একটি ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস-এর মধ্যে ওঠা দলটি।
সুপার এইটে কোন গ্রুপে কারা:
| গ্রুপ | দল |
| ১ | ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা |
| ২ | নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও (পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস) |
সুপার এইটের পূর্ণাঙ্গ সূচি:
২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭:৩০, কলম্বো)
২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড (বেলা ৩:৩০, পাল্লেকেলে); ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ)
২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে (সন্ধ্যা ৭:৩০, ওয়াংখেড়ে)
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭:৩০, পাল্লেকেলে)
২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড (সন্ধ্যা ৭:৩০, কলম্বো)
২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (বিকেল ৩:৩০, আহমেদাবাদ); ভারত বনাম জিম্বাবুয়ে (সন্ধ্যা ৭:৩০, চেন্নাই)
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (সন্ধ্যা ৭:৩০, কলম্বো)
২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭:৩০, পাল্লেকেলে)
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে (বিকেল ৩:৩০, দিল্লি); ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যা ৭:৩০, কলকাতা)
সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালের টিকিট পাবে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·