শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং একদিন আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম বাড়িতে ফিরে আসেন।
এর আগে অপহরণের শিকার এসব জেলেদের পরিবারের সদস্যরা জলদস্যুদের দাবি করা মুক্তিপণের টাকা পরিশোধ করেন। তবে অপহৃত চার জেলের এখনো খোঁজ মেলেনি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১৫ জেলে উদ্ধার
গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে অপর চার জেলের সঙ্গে তাদের অপহরণ করা হয়।
ফিরে আসা জেলে ও তাদের স্বজনরা জানিয়েছেন, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত এবং ইমরাণের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এ ছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুণতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোনো খোঁজ মেলেনি।
আরও পড়ুন: সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ অপহরণের শিকার ৫ জেলে
এ দিকে নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনে যাতায়াতকারী জেলেরা দাবি করেন, গত ১ এপ্রিল বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে দস্যুমুক্ত করার নির্দেশনা দেন। তার নির্দেশনার পর র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ তৎপর হওয়ার কারণে জলদস্যুরা অপহৃত অপর জেলেদের নিয়ে নিচের দিকে নেমে গেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, অপহরণ কিংবা ফিরে আসার বিষয়ে ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি।

২ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·