বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল জগন্নাথপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, দুটি ২২ সিক্স-শট বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি ১২ বোর পাইপগান উদ্ধার করা হয়। এ ছাড়া ৭.৬৫ মিলিমিটার পিস্তলের এক রাউন্ড, ২২ রিভলভারের ৬ রাউন্ড, ১২ বোর শটগানের ৭ রাউন্ড এবং ৫.৫ মিলিমিটার এয়ারগানের ১৪০০ রাউন্ড গুলি, একটি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ারসহ দেশীয় বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র এবং মাদক ও মাদকদ্রব্য সেবনের উপকরণসহ চারজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: জঙ্গল সলিমপুরে অভিযান, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ২২
পরবর্তীতে, গ্রেফতারদের এবং জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা বদ্ধপরিকর। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ইউপি সদস্য জানিয়েছেন, পিয়ার আলীর পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। পিয়ার আলী জামায়াতের সক্রিয় কর্মী।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·