সীমান্তে নির্যাতনে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে গেলো দুর্বৃত্তরা

১ সপ্তাহে আগে
যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্যাতন করে হত্যার পর ওই ব্যক্তির মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের ধানক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে।


নিহতের গায়ের রং শ্যামলা। তার পরনে ছিল কালো ট্রাউজার এবং অ্যাশ রঙের গেঞ্জি।


আরও পড়ুন: নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন