বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে অবন্তীর আঙুল তুলে হুঁশিয়ারি দেয়া ভাইরাল ভিডিও শেয়ার করে এক শ্রেণীর ভিডিও নির্মাতাদের কড়া সমালোচনা করেন।
জানা যায়, ঘটনার সূত্রপাত একটি অনুষ্ঠানে যেখানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী উপস্থিত সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের অনুরোধ করে জানান, যেন তাকে 'টপ অ্যাঙ্গেল' বা ওপরের দিক থেকে ভিডিও করা না হয়।
প্রথমে বিনীতভাবে বললেও এক পর্যায় তা মানা না হলে অবন্তী আঙুল তুলে তাদের স্পষ্ট করে দেন, অনুরোধ অমান্য করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে ‘দম’
সেই মুহূর্তের ভিডিও দ্রতই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ভাইরাল ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে ফেসবুক পোস্টে অবন্তীর পক্ষে কড়া হুঁশিয়ারি দেন পরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অবন্তীর সমর্থনে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন।
পরীমণির ভাষ্য, কেউ ন্যায্য দাবি নিয়ে আঙুল তুললেই সমাজ তাকে ‘খারাপ' তকমা দিয়ে দেয়।
অবন্তীর শান্ত স্বভাবের প্রশংসা করে পরীমণি জানান, পর্দার সামনে যারা নিয়মিত থাকেন তারা সবাই এই ধরণের বিব্রতকর পরিস্থিতির শিকার হন।
আরও পড়ুন: ৬ দেশের যৌথ কাজে শাকিব খান
পরীমণির এমন হুঁশিয়ারিতে সমাজে যে প্রশ্ন আবারও সামনে এসেছে তাহলো পাবলিক ইভেন্টে তারকাদের ভিডিও ধারণের সীমারেখা আসলে কতটুকু?
পেশাদারিত্বের আড়ালে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করা কি কেবলই কনটেন্টের খাতিরে নাকি এখানে লুকিয়ে আছে মানসিক বিকৃতি- এমন প্রশ্নও সমাজে ছুঁড়ে দেন পরীমণি।
যদিও অবন্তীর পক্ষে কড়া হুঁশিয়ারির সে ফেসবুক পোস্টটি পরীমণি ইতিমধ্যে তার পেজ থেকে ডিলেট করে দিয়েছেন।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·