শনিবার (৪ এপ্রিল) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) সিলেট বিভাগে মোট ৮০টি সড়ক দুর্ঘটনায় ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। নিহতের পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন মোটরসাইকেল চালক ও আরোহীরা। তিন মাসে ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা দুর্ঘটনায় ২০ জন এবং পথচারী নিহতের সংখ্যা ২১।
নিসচা জানায়, মার্চ মাসে সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই জেলায় ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। মৌলভীবাজারে ৭টি দুর্ঘটনায় ৯ জন, হবিগঞ্জে ৬টি দুর্ঘটনায় ৮ জন এবং সুনামগঞ্জে ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। ফেব্রুয়ারি মাসে এই বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছিলেন, যা মার্চের তুলনায় কিছুটা কম।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মার্চ মাসে নিহত ৩২ জনের মধ্যে ১১ জনই ছিলেন মোটরসাইকেল আরোহী। এ ছাড়া ৬ জন সিএনজি ও টমটম আরোহী এবং ৭ জন পথচারী রয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ৫ জন এবং শিশু ৫ জন। দুর্ঘটনার ধরন হিসেবে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে সবচেয়ে বেশি (১২ জন) প্রাণহানি ঘটেছে। মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ৬ জন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত এই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় ও জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং নিসচা’র শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

২ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·