রোববার (১৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী ইটবাহী একটি ট্রাক হেতিমগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা এক শ্রমিক গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এদিকে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি সংকট: নতুন কূপ খননের উদ্যোগ নিলো সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি
তিনি আরও জানান, ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করার পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৬ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·