বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানায় যুক্তরাজ্য বিএনপি।
এ সময় বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা কোনো দলের নয়, এটি দেশের সব প্রবাসীর দাবি।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির নেতা বলেন, সিলেট অঞ্চলের মানুষের জন্য এই রুটটি পারিবারিক যোগাযোগ, চিকিৎসা সেবা, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরেরও দাবি জানান তিনি।
আরও পড়ুন: গুপ্তদের নেতারা বলছে ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ তাদের পা ধরে থাকবে: তারেক রহমান
এর আগে, সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট রুটটি লাভজনক না হওয়ায়, ১ মার্চ থেকে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তীতে, বিমান বাংলাদেশের ডিরেক্টর খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় বসে যুক্তরাজ্য বিএনপি। পরবর্তী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসে বিমান। পরবর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়।
]]>
১ মাস আগে
৮







Bengali (BD) ·
English (US) ·