শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা (এএসআই) জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এএসআই আতিকুর রহমান দায়িত্ব পালনকালে দরবস্ত টেংরা এলাকায় তামাবিলগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মেডিকেলে থাকা দায়িত্বরত চিকিৎসক এসএসআই আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেট সিটি কর্পোরেশনের প্ৰশাসক কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·