সিলগালা করা হয়েছিল গ্যাস লাইটার কারখানাটি: এসিল্যান্ড

১ সপ্তাহে আগে
দুই দফা অগ্নিকাণ্ডের পর সিলগালা করা হয়েছিল রাজধানীর কদমতলীর ‘মেসার্স সেজার্স গ্যাস প্রো’ কারখানাটি। তবুও পুনরায় চালু হওয়ার পর এবার অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৫ জনের।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান কেরানীগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) আফতাব আহমেদ।

 

এসিল্যান্ড জানান, কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানাটিতে আগেও দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে তদন্ত করে কারখানাটিকে সিলগালাও করা হয়। কিন্তু কবে আবার পুনরায় চালু করা হয়েছে, তা তিনি জানেন না।

 

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫

 

ফায়ার সার্ভিসের তথ্য মতে, কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তায় আল বারাকা হাসপাতালের পাশে গ্যাস লাইটার কারখানাটি দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আরও পড়ুন: খুলনায় আগুনে ৪ বাড়ি পুড়ে ছাই, ভুক্তভোগীর আহাজারি

 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন