সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরেছে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

১ সপ্তাহে আগে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন সমতা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এখন রীতিমতো অলিখিত ফাইনাল। তৃতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামবে টাইগাররা। বাংলাদেশ দলে রয়েছে দুইটি পরিবর্তন।

সিরিজের প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। তাসকিনের পরিবর্তে নেয়া হয়েছে এই বাঁহাতি পেসারকে। অপরদিকে, রিশাদকে বিশ্রামে রেখে একাদশে জায়গা পেয়েছেন তানভীর ইসলাম।


আরও পড়ুন: যে কারণে বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি 


এদিকে কিউইদের দলেও এসেছে একটি পরিবর্তন। ব্লেয়ার টিকনারের জায়গা একাদশে জায়গা পেয়েছেন বেন লিস্টার।


বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।  


নিউজিল্যান্ড একাদশ

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, ডিন ফক্সফোর্ট, টম লাথাম (উইকেটকিপার/অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও'রুর্ক ও জেডন লেনক্স। 

]]>
সম্পূর্ণ পড়ুন