মলিনিউক্স স্টেডিয়াম হোক না উলভারহ্যাম্পটনের ঘরের মাঠ। গতকাল রাতে সেখানেই ৫৬ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল; কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তলানিতে থাকা এ দলের বিপক্ষেও দুই গোলের লিড ধরে রাখতে পারেনি মিকেল আরতেতার দল।
৬১ ও ৯৪ মিনিটে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ২–২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয় আর্সেনাল। এমন পারফরম্যান্সের পর প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে, প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপাখরা কাটাতে সত্যিই মানসিকভাবে প্রস্তুত তো আর্সেনাল?
মৌসুমে এই প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের লড়াই পুরোপুরি আরতেতার দলের নিয়ন্ত্রণে নেই।
পয়েন্ট তালিকায় তাকানো যায়। আর্সেনাল ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁরা এগিয়ে ৫ পয়েন্ট ব্যবধানে। এ মৌসুমে লিগে আর্সেনাল খেলবে আর ১১ ম্যাচ, সিটি ১২ ম্যাচ। এর মধ্যে আর্সেনাল-সিটি ম্যাচও আছে। এখন সিটি যদি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যাচসহ তাদের হাতে থাকা ১২ ম্যাচই জেতে তাহলে চ্যাম্পিয়ন তারাই হবে।
আর্সেনাল কোচ মিকেল আরতেতাএকই কথা আর্সেনালের ক্ষেত্রেও বলা যায়। এপ্রিলে ইতিহাদে সিটির বিপক্ষে ম্যাচসহ তারা যদি হাতে থাকা ১১ ম্যাচই জিততে পারে, তাহলে আরতেতার দলই চ্যাম্পিয়ন হবে; কিন্তু ব্রেন্টফোর্ড ও উলভসের বিপক্ষে টানা দুই ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট হারানোর পর আর্সেনালের ওপর এই আস্থা রাখা আসলে খুব কঠিন। কারণ, অতীতে লিগের এই শেষ ধাপে এসে আর্সেনালের অন্য কারও হাতে শিরোপা তুলে দেওয়ার ব্যাপারটিও অচেনা নয়। লিগে টানা তিনবার রানার্সআপও হয়েছে আর্সেনাল, এর মধ্যে দুবারই শিরোপা জিতেছে পেপ গার্দিওলার সিটি। তাই আর্সেনাল সমর্থকদের মনে কু ডাক দেওয়া অস্বাভাবিক নয়।
ভিনিসিয়ুসই কেন বারবার বর্ণবাদের লক্ষ্যবস্তু হয়ে পড়েনউলভসের মাঠে ৫ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৫৬ মিনিটে আর্সেনালকে দ্বিতীয় গোলটি এনে দেন পিয়েরো হিনকাপি; কিন্তু এর পরও গতকাল রাতের আগে প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ ৭ ম্যাচে জিততে না পারা এবং দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পথে থাকা একটি দলকে হারাতে পারেনি আর্সেনাল। হুগো বুয়েনো ও টম এডজোয়ির গোলে সমতায় ফেরে উলভস।
আর্সেনাল কোচ আরতেতা জানেন, এমন পারফরম্যান্সের আসলে আত্মপক্ষ সমর্থনের জায়গা থাকে না। ড্রয়ের পর আরতেতা তাই বলেন, ‘যেকোনো মতামত মাথা পেতে নিতে হবে। যেকোনো আঘাতই মেনে নিতে হবে। কারণ, আমরা প্রয়োজনীয় পারফরম্যান্সটুকু দেখাতে পারিনি।’
A stoppage time equaliser from @Wolves means @Arsenal go five points clear at the top instead of a possible seven pic.twitter.com/HNUtSsLfXR
— Premier League (@premierleague) February 19, 2026চলতি বছরের শুরু থেকেই লিগে ভালো খেলতে পারছে না আর্সেনাল। এ পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে জিতেছে শুধু লিডস ও সান্ডারল্যান্ডের বিপক্ষে। লিগে ২২ ফেব্রুয়ারি আর্সেনালের পরবর্তী ম্যাচ টটেনহাম হটস্পারের বিপক্ষে। এ ম্যাচ সামনে রেখে তাঁর শিষ্যদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, ‘আমরা সব সময়ই এটা করেছি; কিন্তু যদি সত্যিই শক্ত মানসিকতার দল হই তাহলে পরের ম্যাচেই সেটি প্রমাণ করতে হবে। এখানে বলা সহজ; কিন্তু আমাদের মাঠে দেখাতে হবে।’
মেসি ও বুসকেতস: একসঙ্গে ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড







Bengali (BD) ·
English (US) ·