সিআইসির নতুন মহাপরিচালক আবদুর রকিব

৪ দিন আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে মোহাম্মদ আবদুর রকিবকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এর আগে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

কর প্রশাসনের দ্বিতীয় সচিব স্বাক্ষরিত আদেশে কর অঞ্চল-১৯–এর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগমকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৩৯ লাখ করদাতা: এনবিআর

 

আর কর অঞ্চল-১৯–এর নতুন কমিশনার হিসেবে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কমিশনার মোসাম্মৎ সাহেনা আক্তারকে পদায়ন করা হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন