সাভারে মোবাইল ছিনতাইয়ের জেরে যুবককে কুপিয়ে হত্যা

১ সপ্তাহে আগে
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে ফয়সাল মোল্লা (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় ইউনিয়ন কৃষক লীগ সভাপতির ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আশুলিয়ার কাঠগড়া এলাকার শ্রীখন্ডিয়া মোল্লাবাড়ি এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

 

নিহত ফয়সাল মোল্লা আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার ছেলে।

 

আরও পড়ুন: সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা কেন্দ্র করে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়। এই ঘটনার জেরে বুধবার বিকেলে মাদক ব্যবসায়ীরা ফয়সালকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ।

 

এ বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, 'হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাবেন।'

]]>
সম্পূর্ণ পড়ুন