রোববার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রকাশিত এক বার্তায় সাফজয়ী নারী দলকে অভিনন্দন জানানো হয়।
এই অভিনন্দন বার্তায় প্রফেসর ইউনূস বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।
আরও পড়ুন: মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
এবারই প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ব্যাংককে আজ (২৫ জানুয়ারি) টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·