বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরু নিয়ে একটি নসিমনে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গরুহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে নসিমনের পেছনের চাকা বাস্ট হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ।
পাটকেলঘাটা থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন।

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·