সাতক্ষীরার গাবুরায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

৪ সপ্তাহ আগে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে তীব্র পানি সংকট ও দূর্যোগ প্রবণ এলাকা সোরা গ্রামে সুন্দরবন নারী দল সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করেছে।

রোববার বেলা ১০ টার সময় বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে ওয়াটার এইডের আর্থিক সহযোগিতায় পানির প্লান্টটি নির্মাণ করা হয়।


আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আলহাজ জি, এম, মাছুদুর আলম সুন্দরবন নারী দলের এই সুপেয় পানির প্লান্ট ফিতা কেটে উদ্বোধন করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুন্দরবন নারী দলের সভাপতি শিরিন সুলতানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপান্তরের প্রোগ্রাম পরিচালক মো. ফারুক আহমেদ। প্রকল্প ব্যাবস্থাপক তসলিম আহম্মেদ টংকার, মনিটরিং অফিসার সাদিয়া সুলতানা, গাবুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জি এম, মঞ্জুর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন প্রমুখ।


রূপান্তরের মো. ফারুক আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র পানি সংকট বেড়েছে। লবণাক্ততা বৃদ্ধি এই সংকটকে আরও তীব্রতর করে তুলেছে। উপকূলীয় এলাকায় সরকারি বেসরকারিভাবে যেসব পানির প্রযুক্তি রয়েছে সেগুলির উৎস্য নষ্ট হওয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, প্রযুক্তি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ জটিলতার কারণে পানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদী কার্যকরী হচ্ছে না। এ মুহূর্তে সুন্দরবন নারী দল লবনাক্ত পানিকে প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধকরণ প্রযুক্তিতে নিরাপদ পানি হিসাবে পানযোগ্য করেছে।

আরও পড়ুন: সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক আটক

সুন্দরবন নারী দলের সভাপতি ফরিদা পারভীন বলেন, উপকূলীয় এলাকার পানি সংকট তীব্র আকার ধারণ করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর ওয়াটার এইডের আর্থিক সহযোগিতায় সুন্দরবন নারী দল সুপেয় পানির প্লান্ট স্থাপন করা হয়েছে।


উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উপকূলে পানি সংকট তীব্র। পানি সংকট এলাকায় সুন্দরবন নারী দল সুপেয় পানির প্লান্ট স্থাপন করেছে। আরও পানি প্রযুক্তি স্থাপন করার জন্য আহ্বান জানান তিনি। 


উপকূলীয় এলাকায় পানি কিন্তু কিনে খেতে হয় এবং দুর্যোগের সময় এই সংকট আরও বেড়ে যায়। রূপান্তর উপকূলের মানুষের জন্য ভালো কাজ করছে। রূপান্তরের যোগাযোগের মাধ্যমে এমন উন্নয়ন কর্মকাণ্ড অব্যহত থাক এই প্রত্যাশা তার ।

]]>
সম্পূর্ণ পড়ুন