সাকিবের প্রত্যাবর্তন চান চমক

২ দিন আগে
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবারও দেখার প্রত্যাশা প্রকাশ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আশা জানান অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে চমক একটি নিউজ লিংক শেয়ার করেন। সংবাদের শিরোনামে লেখা, সাকিবকে ফেরাতে বড় উদ্যোগ নিলো বিসিবি।

 

সাকিবের ছবি ও নিউজের ওই লিংকের ক্যাপশনে চমক তার মতামত জানান। লেখেন,

ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের জন্য আবারও মাঠে নামুক, ব্যাট ধরুক। রাজনৈতিক সাকিব না, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ভক্ত হিসেবে তাকে আবারও বাংলাদেশের জার্সি গায়ে খেলতে দেখতে চাই।

 

রাজনৈতিক পটপরিবর্তন, ব্যক্তিগত আইনি জটিলতা আর মাঠের বাইরের নানা সমীকরণে দেশের জার্সি গায়ে সাকিব আল হাসানকে শেষ কবে দেখা গিয়েছিল, তা মনে করতে ভক্তদের এখন ক্যালেন্ডারের পাতা উল্টাতে হয়। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার লাল-সবুজের জার্সিতে সাকিবের প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও জোরালো বলে জানা গেছে।

 

সাকিবকে ঘিরে গত কয়েক মাস ধরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কাটতে শুরু করেছে ক্রিকেট বোর্ডের ইতিবাচক মনোভাবে। বিশেষ করে ৫ই আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে সরকারি পর্যায়ে আলোচনার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা সাকিবের ফেরার পথকে সুগম করতে পারে।

 

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে কী বললেন শবনম ফারিয়া?

 

সাকিবের এই প্রত্যাবর্তন কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই; এটি এখন সংস্কৃতি অঙ্গনের আবেগের জায়গায় রূপ নিয়েছে। মাঠের বাইরের সব বিতর্ক পেছনে ফেলে সাকিব আল হাসান আবারও দেশে এবং বিদেশের মাটিতে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন—এমনই অপেক্ষায় প্রহর গুনছে তার ভক্তরা।  

 

আরও পড়ুন: মাদককাণ্ডের খবরে আইনি ব্যবস্থা নিলেন মেহজাবীন

 

]]>
সম্পূর্ণ পড়ুন