সাকিব-মাশরাফীর ব্যাপারে নমনীয় ক্রীড়া প্রতিমন্ত্রী

২ সপ্তাহ আগে
বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আমিনুল হক। একটা সময় তিনি ছিলেন জাতীয় ফুটবল দলের গোলরক্ষকের দায়িত্বে, এবার তিনি পুরো ক্রীড়াঙ্গনের দেখভাল করবেন। তাইতো সংবাদ সম্মেলনে অনেক প্রসঙ্গের সঙ্গে ঘুরেফিরে সামনে এসেছে ক্রিকেটের কথাটাও।

২০২৪ সালের ৫ আগস্টের পর আর দেশে ফিরতে পারেননি সেবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরেক সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজাকে প্রকাশ্যে দেখা যায়নি। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা হয়েছে। 

 

আরও পড়ুন: স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল

 

তবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকে চাওয়া, দ্রুতই যেন তারা আবার দেশের ক্রিকেটে ফিরতে পারেন। তিনি বলেন, ‘যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব-মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’ 

 

সাকিব আল হাসান ও মাশরাফি— দুজনের বিরুদ্ধেই রয়েছে হত্যা মামলা। এছাড়া সাকিব আল হাসানের নামে কয়েকটি দুর্নীতির মামলাও হয়েছে। অন্যদিকে বিসিবিও সাকিবকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করেছে। এ ব্যাপারে আমিনুল হক বলেন, ‘আমরা চাই, যে মামলাগুলো হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।’ 

 

আরও পড়ুন: ইমরানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চ্যাপেল-গাভাস্কারদের চিঠি

 

২০২৫ সালের অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে বোর্ড সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। সে সময় বিসিবির নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমিনুল হক। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর আমিনুল হক বলছেন, বিসিবির বিষয়ে আইসিসির নিয়মের মধ্যে থেকেই এগোতে চান তারা। 

 

‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। কিন্তু যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় আছি, আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি।’

]]>
সম্পূর্ণ পড়ুন