সাইকেল চালিয়ে কাজে যাওয়ার পথে পিকআপের চাপায় প্রাণ গেল আব্দুলের

২ সপ্তাহ আগে
যশোরের মণিরামপুরে পিকআপভ্যানের চাপায় আব্দুল আলীম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিস মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল আলীম উপজেলার পেয়ারাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

 

আরও পড়ুন: রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের ধাক্কার পর বাসের চাপা, প্রাণ গেল গরু ব্যবসায়ীর

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীম সকালে বাইসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির পিকআপভ্যান তার বাইসাইকেলে ধাক্কা দেয়।

 

এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং পিকআপটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়।

 

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন