অনুষ্ঠান শেষে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দেশপ্রেম ও সামরিক সক্ষমতার চমৎকার প্রদর্শনীতে গভীর মুগ্ধতা প্রকাশ করেন।
এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অনুষ্ঠান শেষে প্যারেড স্কয়ার ত্যাগের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শৃঙ্খলা ও পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর কুচকাওয়াজ
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের মার্চপাস্ট, অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী এবং বিমানবাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট উপস্থিত দর্শকদের বিমোহিত করে। প্রায় দুই দশক পর প্যারেড স্কয়ারে এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রশাসনিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠানটি বাংলাদেশের সামরিক শক্তি ও শৃঙ্খলার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হিসেবে গণ্য হচ্ছে।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·