বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) দলের প্রাথমিক সদস্যসহ তার সকল পদ স্থগিত করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে লিখিত পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়া ৯ জনের কারাদণ্ড
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নির্দেশে মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় নদীভাঙন ঠেকাতে নির্মিত বেড়িবাঁধে থেকে অসংখ্য মেহগনি গাছ কেটে ফেলা হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামন থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আঙ্গুর মিয়া নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার জানান, গাছ কাটার সাথে জড়িত থাকার সন্দেহে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·